আদালত অবমাননার মামলায় দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

লেখক: Arisha Eme
প্রকাশ: ৫ মাস আগে
আদালত অবমাননার মামলায় দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

গত ৩০ এপ্রিল আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে এই কথোপকথনের বিষয়ে অবহিত করেন এবং বলেন, এটি জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা চলমান মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের ভয় দেখানোর প্রচেষ্টা।

তিনি ট্রাইব্যুনালকে আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে ট্রাইব্যুনালের আইনি কার্যক্রম ব্যাহত হতে পারে।

তাজুল আদালতকে জানান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অডিওটির ফরেনসিক বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে, এই কণ্ঠস্বরটি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।