আশুগঞ্জ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের (৪ নং) তালশহর পশ্চিম ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে (৮ ই জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৪ টায় তালশহর এ,আই উচ্চ বিদ্যালয় মাঠে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া (০২) সরাইল – আশুগঞ্জ বিজয় নগর আংশিক এর সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী, আল্লামা জুনায়েদ আল হাবীব প্রধান অতিথির বক্তব্যে বলেন। তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমার খেজুর গাছকে ধানের শীষ মনে করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের (এমপি) হব ইনশাল্লাহ। আর আমি এমপি হলে সরাইল – আশুগঞ্জ বিজয় নগর আংশিক এর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করবো ইনশাল্লাহ। সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোঃ জাকির হোসেন সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, বিশেষ অতিথি ও সঞ্চালনায় ছিলেন হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক আশুগঞ্জ উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হাজী মোঃ মোবারক হোসেন সিনিয়র সহ-সভাপতি আশুগঞ্জ উপজেলা বিএনপি, মোঃ কামাল হোসেন জয় সাংগঠনিক সম্পাদক আশুগঞ্জ উপজেলা বিএনপি, সোহরাব উদ্দিন ফরহাদ যুগ্ম সাধারণ সম্পাদক আশুগঞ্জ উপজেলা বিএনপি, হাজী মোঃ আলমগীর খাঁ আহ্বায়ক আশুগঞ্জ উপজেলা যুবদল, মোঃ শামসুল হক সভাপতি আশুগঞ্জ বন্দর বিএনপি, মোঃ নোয়াব আলী মুন্সী সাধারণ সম্পাদক আশুগঞ্জ বন্দর বিএনপি, হাজী রাসেল আহম্মেদ পাটোয়ারী দপ্তর সম্পাদক আশুগঞ্জ বন্দর বিএনপি, শেখ মোঃ শামীম যুগ্ম সাধারণ সম্পাদক আশুগঞ্জ বন্দর বিএনপি, আমন্ত্রিত মেহমান মোঃ নিয়াজ স্বপন মিয়া সাবেক সভাপতি তালশহর ইউনিয়ন বিএনপি, মোঃ শাফি উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক তালশহর ইউনিয়ন বিএনপি, মোঃ আবু জাফর সোহেল তালশহর ইউনিয়ন বিএনপি, হাজী মোঃ বাবুল মিয়া সাবেক সহ-সভাপতি তালশহর ইউনিয়ন বিএনপি, কাজী মিঠু সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক তালশহর ইউনিয়ন বিএনপি। তাছাড়াও জেলা – উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রণী পেশার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। পরিশেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে শোক সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।