কাতার প্রতিনিধি
২২ আগস্ট শুক্রবার বাদ এশা দোহাস্থ ঘরোয়া রেস্টুরেন্ট অডিটোরিয়ামে কাতার শাখার সভাপতি শায়খ জসিমউদ্দীন এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহীম খলিল ও ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী ও আইএবি কাতার শাখার সহসভাপতি ক্বারী নুর মোহাম্মদ ইসলামী সংগীত পরিবেশন করেন কাতার কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট সংগীত শিল্পী হাফেজ আব্দুল হামিদ বাবলু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (অনলাইন) বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিখার তারিক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাতার কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা এহসানুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা যারা শিক্ষা জীবনের প্রারম্ভে সফল হয়ে আজ এখানে সংবর্ধিত হয়েছ সফলতার এ ধারা যেন অব্যাহত থাকে। এবং নিজেদেরকে ইসলাম ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা জীবন শেষে নিজেদের মেধা আর যোগ্যতার ভিত্তিতে আমার প্রিয় বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। তোমাদের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশ যেন হয় একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে থাকবেনা বৈষম্য, থাকবেনা অশিক্ষিত কোন জনগোষ্ঠী, এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে গড়ে উঠবে শিক্ষার সুন্দর পরিবেশ।
প্রধান অতিথির তার বক্তব্যে আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সফলতার পেছনে অন্যতম কারণ হচ্ছে তাগুতের সহচার্যে না যাওয়া এবং ক্ষমতার ভাগাভাগি না করে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়ার জন্য আজীবন নীতি আদর্শের উপরে অটল থাকা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব এটিএম আসাদুজ্জামান, সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশন কাতারের সভাপতি এ.কে.এম আমিনুল হক, সিনিয়র শিক্ষক তাফসির আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার শাখার উপদেষ্টা শায়খ আব্দুল হালিম, শায়খ নুরুল আনোয়ার, শায়খ মুহাম্মদ উল্লাহ, মাওলানা মতিউর রহমান ফেরদৌস।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলে ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে দেশ গঠনের যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারি তাহলে ৭১ এর স্বাধীনতার স্বপ্ন যেভাবে অধরাই রয়ে গেছে ঠিক ২৪ এর ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে হাজার হাজার ছাত্রজনতার রক্তদান ও সংগ্রামও বিপলে যাবে।
অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত ৩ দফা দাবি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, খুনি হাসিনা সহ সকল খুনিদের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাতার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শায়খ আব্দুল বাতেন,সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান খান,প্রশিক্ষণ সম্পাদক (মাওলানা) মুহাম্মদ নুরুল্লাহ মিয়াজী সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ আমীর হামজা, অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহীম,দফতর সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক মাওলানা খালেদ কাওসার,সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আজম খান,সহপ্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম নাহিদ কেন্দ্রীয় সদস্য মাওলানা মিসবাহুল হক জুবাইর প্রমুখ।