একসঙ্গে তিন ছেলের জন্ম, সংসারে মোট সন্তান ছয়টি

লেখক: দেলোয়ার হোসাইন মাহদী,
প্রকাশ: ৭ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন হাছেনা বেগম (৩২) নামের এক গৃহবধূ। সন্তান জন্মের খবরে পরিবারে আনন্দের জোয়ার বইলেও, ভরণপোষণের চিন্তায় দিশেহারা দিনমজুর স্বামী অলি মিয়া। কারণ, আগেই রয়েছে তাদের তিন ছেলে। এখন এক লাফে ছেলেসন্তান দাঁড়াল ছয়জনে।

গত রোববার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে প্রসব ব্যথা নিয়ে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে ভর্তি হন হাছেনা। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই রাতেই জন্ম হয় তিন নবজাতকের। বিষয়টি বুধবার (২ জুলাই) এলাকায় জানাজানি হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম বলেন, “এই প্রথম আমাদের হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম হলো। আমরা এই পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করছি।”

গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম বলেন, “সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নিরাপদে মা ও তিন নবজাতককে সুস্থ অবস্থায় প্রসব করানো হয়েছে।”

তিন নবজাতকের বাবা অলি মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। তিনি বলেন, “একসঙ্গে তিন সন্তান পেয়ে অনেক খুশি। কিন্তু আগে থেকেই সংসারে তিন ছেলে রয়েছে। দিনমজুরির আয়ে তাদেরই ঠিকমতো খরচ চালাতে পারি না। এখন নতুন তিন সন্তানের