কসবায় ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
কসবায় ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. সাকিব (পিতা: মো. কবির হোসেন) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত সাকিবের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।