চাকরি বাতিলের প্রতিবাদে শিক্ষকদের হুশিয়ারি: ২৪ ঘণ্টার আলটিমেটাম

লেখক: কামাল উদ্দীন জয়
প্রকাশ: ৮ মাস আগে
চাকরি বাতিলের প্রতিবাদে শিক্ষকদের হুশিয়ারি: ২৪ ঘণ্টার আলটিমেটাম

কক্সবাজার:প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় কমিউনিটি শিক্ষকদের চাকরি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। তাদের দাবি, দীর্ঘদিন অল্প বেতন ও সীমিত সুবিধায় কাজ করেও আজ অবিচারের শিকার হচ্ছেন তারা।

শিক্ষকরা অভিযোগ করেন, মাঠপর্যায়ের কর্মীদের বাদ দিয়ে উচ্চপদস্থদের বহাল রাখা প্রতিশোধমূলক পদক্ষেপ। তারা ২৪ ঘণ্টার মধ্যে চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন—তা না হলে উখিয়া-টেকনাফে এনজিও-আইএনজিও’র যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।

উখিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আতাউল ইসলাম বাবুল বলেন,
“কমিউনিটি শিক্ষকদের প্রতি এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।