স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈমুর মবিন। তিনি জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে সদস্য সচিব মো. জাহিদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরামর্শক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যুগ্ম আহ্বায়ক তৈমুর মবিনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্ব পেয়ে তৈমুর মবিন বলেন, “আমার প্রতি আস্থা রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা। আশা করি সবাই সহযোগিতা করে পাশে থাকবেন। কমিটির আহ্বায়ক তানভীর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে একাই কার্যক্রম পরিচালনা করেছি। আশা করি নতুন দায়িত্বপ্রাপ্তরা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।