জয়দেবপুরে রেল লাইনের পাশে ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

লেখক: শরিফ
প্রকাশ: ৩ মাস আগে

কসবা উপজেলা বায়েক ইউনিয়নের জয়দেবপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ১৩ অক্টোবর সোমবার রাত আনুমানিক ১০টায় দিকে বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেনের বাড়ির উত্তর পাশে রেল লাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের মধ্যে থেকে মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা প্রথমে ব্যাগটি দেখতে পেয়ে সন্দেহজনক মনে করে এগিয়ে যান। ব্যাগ খুলে দেখতে পান নবজাতকের নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ধারণা—অপরিকল্পিতভাবে জন্ম নেওয়া শিশুটিকে নির্মমভাবে ফেলে রাখা হয়েছে।
খবরটি দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগসহ নবজাতকের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
একজন স্থানীয় বাসিন্দা জানান,
“এভাবে একটি নিষ্পাপ প্রাণকে ফেলে যাওয়া অত্যন্ত অমানবিক। আমরা দায়ীদের কঠিন শাস্তি চাই।
মরদেহের সঠিক কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।