ডিজিটাল যুগে ঘরে বসেই ইসলামী জ্ঞান অর্জনের নতুন দিগন্ত খুলে দিয়েছে আন-নূর অনলাইন মাদ্রাসা (ANOM)। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শিশু–কিশোর থেকে প্রাপ্তবয়স্ক ও প্রবাসী মুসলিমদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কুরআন–হাদীস, তাফসির–ফিকহ, আরবি ভাষা, দাওয়াহ দক্ষতা এবং ইসলামিক লাইফস্টাইলসহ বিভিন্ন বিষয়ে পূর্ণাঙ্গ অনলাইন শিক্ষা প্রদান করছে প্রতিষ্ঠানটি। বিশেষভাবে নারীদের জন্য রয়েছে পৃথক মহিলা শাখা, যেখানে যোগ্য ও অভিজ্ঞ উস্তাজারা পাঠদান করেন।
বহুমাত্রিক কোর্স কাঠামো
আন-নূর অনলাইন মাদ্রাসার কোর্সগুলো সাজানো হয়েছে শিক্ষার্থীর বয়স, সময় ও আগ্রহ অনুসারে।
শিশু–কিশোর বিভাগ (৪–১২ বছর)
৬ মাস মেয়াদি কোর্সে রয়েছে—
কুরআন শিক্ষা, হাদীস–ফিকহ–সিরাত, আদব–আখলাক, দোআ ও আমল, স্মার্ট ইসলামিক রুটিন, সূরা হিফজ, ক্রিয়েটিভ স্কিলস এবং শিশু লালন–পালন গাইডলাইন।
শিক্ষা বিভাগ (১ বছর মেয়াদি)
– নূরানী–নাজেরা
– হিফজুল কোরআন
– হিফজুল হাদীস
– মাদানী আলেম–আলেমা (৪ বর্ষে)
– আরবি ভাষা–সাহিত্য, লেখালেখি ও মিডিয়া
– উচ্চতর তাখাসসুস: তাফসির, হাদীস, ফিকহ–ইফতা, আক্বিদা, দাওয়াহ, ক্বিরাত
ডিপ্লোমা কোর্স (৩ মাস মেয়াদি)
ভাষা–ব্যাকরণ, পরীক্ষা প্রস্তুতি, পরিবার–সমাজ, লাইফ স্কিলস, প্রাকৃতিক চিকিৎসা, শিক্ষাদান পদ্ধতি, অনলাইন দাওয়াহ ইত্যাদি।
প্রবাসীদের জন্য বিশেষ বিভাগ
বিভিন্ন দেশের সময় অনুযায়ী ক্লাস, ওয়ান-টু-ওয়ান সাপোর্ট এবং বহুভাষিক শিক্ষা—সব মিলিয়ে প্রবাসীদের জন্য আলাদা কোর্স প্যাকেজ রেখেছে প্রতিষ্ঠানটি।
জনপ্রিয় কোর্সগুলো হলো:
– প্রবাসী কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ
– প্রবাসী হিফজ প্রোগ্রাম
– আরবি কথোপকথন
– পরিবার–দাম্পত্য গাইডলাইন
– হালাল ইনকাম ও আর্থিক ব্যবস্থাপনা
– লাইফ স্কিলস ও মেন্টাল স্ট্রেংথ
– অনলাইন দাওয়াহ স্কিলস
– কুরআনিক লাইফস্টাইল মাস্টারক্লাস
শিক্ষার্থী সুবিধাসমূহ
প্রতিষ্ঠানের মূল লক্ষ্য
ইমানের আলো জ্বালানো, আমলের পরিবর্তন আনা, ইসলামী চরিত্র গঠন, দাওয়াহর দক্ষতা বাড়ানো এবং নৈতিক নেতৃত্ব তৈরি করাই এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।
ভর্তি প্রক্রিয়া
ভর্তি–যোগাযোগ (হোয়াটসঅ্যাপ): 01622523619