ডিবির অভিযানে উদ্ধার ১২০০ ইয়াবা ও মোটরসাইকেল — সরাইলের আদিল আটক
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (১২ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সদর থানার শিমরাইলকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। অভিযানে ১২০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—
আসলাম খান আদিল (২৪), পিতা আব্দুল আউয়াল খান, মাতা জরিনা ঠাকুর; ঠিকানা: বড় দেওয়ানপাড়া, সরাইল সদর ইউনিয়ন, থানা সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, ইয়াবা কারবারের বিস্তার রোধে জেলা জুড়ে এমন অভিযান আরও জোরদার করা উচিত।