ডিসিরোড–কারখানা নদীতে ফেরি চালু হলে বদলে যাবে বরিশালের বাকেরগঞ্জের পূর্ব অঞ্চলসহ পুরো বাউফল উপজেলা

লেখক: জিহাদুল ইসলাম জিহাদ
প্রকাশ: ৪ মাস আগে

বরিশাল বিভাগীয় শহরের সঙ্গে সড়কপথে যোগাযোগ তুলনামূলক কম থাকায় নদীপথই প্রধান ভরসা। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাকেরগঞ্জ উপজেলার গোমা–রঙ্গামাটিয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে স্থানীয়রা গোমা ফেরি ডিসিরোডে স্থানান্তরের দাবি জোরালোভাবে তুলে ধরছেন।

কারখানা নদীতে ফেরি চালু হলে বাউফলবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

বাউফল উপজেলার মোট জনসংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৪৯২ জন।

অন্যদিকে বাকেরগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৮৪৫ জন।

উভয় উপজেলার মানুষের প্রাণের দাবি—যত দ্রুত সম্ভব ডিসিরোড–কারখানা নদীতে ফেরি চালুর কার্যক্রম বাস্তবায়ন করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।