বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে অদ্য ০৮-১০-২০২৫ তারিখে বুধবার ঢাকা জেলার সাভার এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে (১) মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ, ভরসা সুপার মার্কেট, সাভার, ঢাকা, (২) মেসার্স মক্কা এন্টারপ্রাইজ, ভরসা সুপার মার্কেট, সাভার, ঢাকা এবং (৩) মেসার্স আল-আরাফ এন্টারপ্রাইজ, ভরসা সুপার মার্কেট, সাভার, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ৩টি পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা স্কিন ক্রীম, হেয়ার অয়েল, ক্ষতিকর রং ফর্সাকারী ক্রিম সহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য বাজারজাত করে। প্রতিষ্ঠান ৩টির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ, সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ করে পণ্যসামগ্রী বাজারজাত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাজু আহমেদ, পরিদর্শক (মেট), ডিএমআই, বিএসটিআই, ঢাকা এবং অবজারভার হিসেবে জনাব মাহফুজা আনিকা ইরা, পরিদর্শক (মেট), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।