তালশহর আশুগঞ্জ আঞ্জুমানে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

লেখক: মোঃ সাইফুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলাধীন তালশহর আশুগঞ্জ আঞ্জুমানে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আল-আমিন এবং আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরীফুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কথাসাহিত্যিক মোঃ আমির হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

দিনব্যাপী এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা “যেমন খুশি তেমন সাজো”, নৃত্য, গান ও অভিনয়ের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী শিক্ষক মোঃ আরিফুর রহমান। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।