ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। মূলত প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এটি স্থাপিত হয়। তবে সেখানে ঔষধ ও চিকিৎসক সংকটের কারণে প্রান্তিক পর্যায়ের লোকজন সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী বিভিন্ন ধরনের রোগ নিয়ে চিকিৎসার জন্য আসে। কিন্তু তাদের নিয়মিত স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন রকম সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদানের নিয়ম থাকলেও তা করা হচ্ছে না। ফলে উপস্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়েও সেবা না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে এলাকার সাধারণ জনগণকে।
তালশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে দেখার যেনো কেউ নেই.
(৩ আগষ্ট রবিবার) সরজমিন গিয়ে খোঁজ নিয়ে জানা যায় স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিদিন খোলা থাকার কথা থাকলেও সরকারি রুটিন অনুযায়ী সেখানে কর্মকর্তা-কর্মচারীরা করেন না অফিস, স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকে ঝুলছে তালা আর সাপ্তাহ জুড়ে থাকে বন্ধ।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়মিত এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের কথা থাকলেও কয়েক মাসেও তিনি কোনো খোঁজখবর নেন না। নানা রকম অনিয়ম, চিকিৎসক না থাকাসহ পর্যাপ্ত জনবল ও আসবাবপত্রের সংকটের কারণে বর্তমানে মুখ থুবড়ে পড়েছে তালশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির স্বাস্থ্যসেবা কার্যক্রম। তাছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়মিত পরিবার পরিকল্পনার একজন পরিদর্শক – পরিদর্শিকা সেবা দেওয়া সহ সাপ্তাহে ৭ দিন (২৪ঘন্টা) নরমাল ডেলিভারি সহ স্বাস্থ্য সেবা দেওয়ার কথা থাকলেও নেই কোনো কার্যক্রম।প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য উপ-কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সরকারিভাবে এসব স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে ওষুধ সরবরাহ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের জন্য জনবলের সৃষ্ট পদ রয়েছে।
কিন্তু জনবল সংকটে গ্রামের সরকারি এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সৃজনকৃত পদ আছে কিন্তু জনবল নেই। সৃষ্ট পদের বিপরীতে নেই ডিগ্রিধারী চিকিৎসক ও অন্যান্য জনবল। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা তালশহর ইউনিয়নের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর।