তিতাসে সেলিমা আহমাদ এমপির উদ্যাগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

লেখক:
প্রকাশ: ৩ years ago

হালিম সৈকত: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা ২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরীর উদ্যাগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৮ এপ্রিল মঙ্গলবার সকালে এমপির রাজনৈতিক কার্যালয় ফুলচাঁন ভবনে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন, কড়িকান্দি ইউনিয়ন, জগতপুর ইউনিয়ন, বলরামপুর ও মজিদপুর ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ নাছির উদ্দীন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার,

338042326 1384112535733810 881760238346298047 n 3

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই আলম, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউছুফ চিশতি, সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান ভূইয়া, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা আক্তার, বলরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

337900199 6127566340637750 5168602641804856647 n 4