নতুন শিক্ষাবর্ষের আগেই প্রাথমিকের সব বই প্রস্তুত, স্বস্তিতে শিক্ষাব্যবস্থা

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক নির্ধারিত সময়ের মধ্যেই মুদ্রণ করা সম্ভব হয়েছে। প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এই কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে।

এনসিটিবি জানায়, সরকারের দৃঢ় অঙ্গীকারের পাশাপাশি মুদ্রণ প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা এবং এনসিটিবির কর্মকর্তা-কর্মচারীদের নিরলস শ্রম ও নিষ্ঠা এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর ফলে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই দেশের প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার পথ সুগম হলো।

উল্লেখ্য, শিক্ষাবর্ষ শুরুর আগে প্রায় সাড়ে আট কোটিরও বেশি পাঠ্যপুস্তক মুদ্রণ ও প্রস্তুত করা ছিল একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য সরকারের শিক্ষা-বান্ধব নীতি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অটল প্রতিশ্রুতির প্রতিফলন। এটি প্রাথমিক শিক্ষাব্যবস্থার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।