ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে রিফাত (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের পতইর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিফাত ওই গ্রামের শাহজাহান মিয়ার বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতা বশত সে নদীতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিফাতের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত তিন দিনে উপজেলায় পানিতে ডুবে দুই শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।