নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

লেখক: ইয়াছিন চৌধুরী,
প্রকাশ: ২ মাস আগে
নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ভলাকুট ইউনিয়নের বাজার মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি বরকত উল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড: আরাফাত উল্লাহ,সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চেয়ারম্যান, সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া সদস্য সোওয়াব খান,চাতলপাড় ইউনিয়ন বিএনপি সভাপতি সোহরাব খান, শহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের সেন্টু , সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, খোকন পাঠাওয়ারী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হুদা সুমন,সদস্য সচিব নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জমসেদ মিয়া, সদস্য সচিব পনি চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ভুঁইয়া,কে এম মারজান, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, ভলাকুট ইউনিয়ন যুবদলের সভাপতি তৌহিদ মিয়া,নাসিরনগর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেস মিয়া, সহ উপজেলা এবং ইউনিয়ন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।