নাসিরনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি,নাসিরনগরের চাতলপাড় ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ জুন) বিকাল ৩ টায় চাতলপাড় ডিগ্রি কলেজের হল রুমে নাসিরনগর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) জামাল আহমেদের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আরাফাত আলী , সহ-দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, মানবাধিকার সম্পাদক লিটন রায়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাব মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম এ বাক্কী, উপজেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল্লাহ আল মামুন, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম আহবায়ক শরীফ চৌধুরী, আল আমিন পাঠান, সাবেক কলেজ ছাত্র দলের আহবায়ক ইয়াসিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি, চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি কনিকা আক্তার, সাধারণ সম্পাদক দেওয়ান নুসরাত লাবণ্য।
সভায় যুবদল নেতা গিয়াস উদ্দিন, মামুন, সোহাগ,রুবেল আনসারি, স্বেচ্ছাসেবক দলের নেতা আফজাল হোসেন, সুমন ভূইয়া, ছাত্রদল নেতা সোহেল ভূইয়া, নাকিম ভূইয়া, শরীফ, জয়নাল ভূইয়া সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।