নাসিরনগরে শহীদ জিয়া স্মৃতিসংসদ এর নব-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হল

লেখক: মোস্তাকিম ভূঁইয়া দিদার
প্রকাশ: ২ মাস আগে
নাসিরনগরে শহীদ জিয়া স্মৃতিসংসদ এর নব-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হল।।

নাসিরনগর প্রতিনিধি :  আজ ০২ ফেব্রুয়ারি, রোজ- সোমবার- নাসিরনগর শহীদ মিনার সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আহবায়ক শামিম উসমান এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মোঃ জমির উদ্দীন এর সঞ্চালনায়- বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জীবনের আদর্শ, নীতিমালা, কর্মধারা, দলীয় ভাবনা, আর অর্জিত সকল উপাদানগুলো জাগ্রত করা হৃদয়ে ধারণ করে সেগুলো সজীবতায় বাধিত করার ন্যায় গঠিত ভাবধারায় বাংলাদেশ শহীদ জিয়া স্মৃতিসংসদের আওতাধীন নাসিরনগর উপজেলা শাখার ‘ শহীদ জিয়া স্মৃতি- সংসদের ১০১ কমিটি আত্মপ্রকাশ করে।

এসময় বক্তারা বলেন, মেজর জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কান্ডারী। দেশের স্বার্থের মানুষের তরে যুগ থেকে যুগান্তর আমৃত্যু কাজ করে গেছেন সেই স্বীকৃতিতে বিশ্বব্যাপী সুমহান নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তার জীবনের জড়িয়ে থাকা সকল আঙ্গিন বিষয়গুলো উপস্থাপন এবং সেগুলো হৃদয়ে লালন করে মানুষের কাছে পৌঁছে দেয়াই এই সংগঠনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন, ভার্চুয়ালি অনলাইনে সংক্ষিপ্ত সাংগঠনিক বার্তা প্রদানে সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল এম.এ. মোনায়েম, শহীদ জিয়া স্মৃতিসংসদের নবগঠিত নাসিরনগর উপজেলা শাখার আহবায়ক শামিম উসমান, যুগ্ম- আহবায়ক শাহজাহান মিয়া, যুগ্ম- আহবায়ক জয়নাল (মেম্বার), নব-কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন সহ-অন্যান্য।

আলোচনায় অংশ হিসেবে নব-কমিরি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরনগর-০১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম.এ হান্নান সাহেব এর হয়ে দলের বিজয়ে তরান্বিত করার ব্যাপারে শতভাগ সোচ্চার আর সহযোগী মননে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এবং উপজেলা বিএনপির সভাপতি জনাব এম.এ হান্নান সাহেব কমিটির বিষয়ে অবগত হলে শুভেচ্ছা ও সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করা প্রতিশ্রুতি দেন।

এছাড়া সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম- আহবায়ক ওয়াসীম ভূঁইয়া, কামরুল ভূঁইয়া, ইমাম হোসেন, ফারুক মিয়া, নুমান মিয়া, আব্দুর রাজ্জাক। সংগঠনের যুগ্ম-সচিব মোতাহার হোসেন, আরমান মিয়া, নুর-আলম আনসারী, ধন মিয়া আনসারী। এছাড়াও আরো যুক্ত ছিলেন নাসির খান, আজহারুল, শাহিন মিয়া, পাবেল, জীবন মিয়া সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।