নির্বাচন ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের বরফ গলতে পারে: কুগেলম্যান

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ সপ্তাহ আগে
নির্বাচন ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের বরফ গলতে পারে: কুগেলম্যান

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেও আসন্ন সাধারণ নির্বাচন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে নতুন ‘সমঝোতার পথ’ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। অনলাইন সাময়িকী ফরেন পলিসি-তে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, দীর্ঘদিনের তিক্ততা পেরিয়ে ভারত এখন বিএনপি-নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি তুলনামূলক ইতিবাচক বার্তা দিচ্ছে।

কুগেলম্যানের মতে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা এবং ঢাকায় জানাজায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি দিল্লির কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। পাশাপাশি জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট ভাঙাও ভারতের কাছে দলটিকে আরও গ্রহণযোগ্য করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়লেও আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সেই সম্পর্কের বরফ গলানোর সুযোগ এনে দিতে পারে। তবে তা বাস্তবায়নে উভয় পক্ষকেই রাজনৈতিক ঝুঁকি নিয়ে বাস্তবমুখী আপসে যেতে হবে।

  • নির্বাচন ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের বরফ গলতে পারে: কুগেলম্যান