কাতার প্রতিনিধি.
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে কাতারের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদ কাতার।সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সংগঠনের সভাপতি আব্দুল মতিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক এম এ বাকের কাতারে অবস্থানরত বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের পক্ষে স্মারকলিপিটি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খানের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শহিদুল হক,উপদেষ্টা শাহজান সাজু,সিনিয়র সহ-সভাপতি শহীদুল্লাহ্ হায়দার,যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব,দপ্তর সম্পাদক দিলিপ কুমার ছোটন,গোলাম সারোয়ার মিশু,দিদারুল আলম আরজু,বেলায়েত হোসেন আরজু,মহিন উদ্দিন চৌধুরী,মামুনুর রশিদ মামুন,রিয়াজ হোসেন সাদ্দাম-সহ আরো অনেকে।
বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মতিন পাটোয়ারী বলেন,নোয়াখালী একটি প্রাচীন অঞ্চল,যার রয়েছে নিজস্ব ইতিহাস,ঐতিহ্য,আঞ্চলিক ভাষা,সংস্কৃতি, অর্থনীতি ও রেমিটেন্স সহ বিভিন্ন দিক বিবেচনা করলে নোয়াখালী বিভাগ গঠনই যৌক্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত।আমাদের এই গণদাবি যেন অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করে।