ফেনীতে কোরবানি চামড়া গড়াগড়ি খাচ্ছে ফেনী নদীতে

লেখক: ফাহমিদা ফিরোজ
প্রকাশ: ৮ মাস আগে

ডেস্ক রিপোর্টার, বাংলাদেশের অন্যতম জেলা ফেনী আর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যেখানে গরু জবাই মাধ্যমে পালন করা হয়।প্রতিবছর কোরবানি পর গরু চামড়া বিক্রি করা হয় আর না হলে মাদ্রাসায় দিয়ে দেওয়া হয় কিন্তু এ বছর তা করা হয় নি।

এ বছর চামড়া ব্যাবসায় লস খেয়েছে ব্যাবসায়ীরা, যার কারণে বিরক্ত হয়ে গরু চামড়া ফেলে দেওয়া হয়েছে ফেনী নদীতে। যখন কেউ ছিল না তখন এ চামড়া ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হয়েছে।

এ ছাড়া মাদ্রাসা পরিদর্শন করে জানা যায় মাদ্রাসায় এবছর কোন চামড়া দেওয়া হয় নি সব চামড়া ফেনী নদীর পানিতে গড়াগড়ি খাচ্ছে। এ ২০২৫ সালে এমন কেন হলো এটাই প্রশ্ন সকলের। এছাড়া আরও বলে এ চামড়া ফেলে দেওয়া জিনিস নয় এগুলো মাদ্রাসার হক মাদ্রাসায় দিলে হতো।

তাছাড়া এক ব্যাবসায়ী বলে ১৭০ টাকা দিয়ে চামড়া কিনছি বিক্রি করতে না পারায় ঠিক ছিল না মনমানসিকতা যার কারণে চামড়া ফেলে দেওয়া হয়েছে নদীতে কিন্তু আরও কিছু চামড়া আছে এখনো ফেলা হয় নি কিন্তু ফেলে দেওয়া হবে। এ ২০২৫ সাল পুরো লস যার কারণে চামড়া ফেলে দেওয়া হচ্ছে।