স্টাফ রিপোর্টার, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।”এসো গড়ি রক্তের বন্ধুত্ব,রক্তের বন্ধনে বন্ধুত্ব” এই স্লোগান কে ধারন করে ৩১শে মে শনিবার বরিশাল নগরীর সদর রোডে কীর্তনখোলা মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন, শুভেচ্ছা বক্তব্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করে আনন্দ। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদুল হক ইনস্ট্রাক্টর (ননটেক),রসায়ন, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট,মোঃ সাইফুল ইসলাম সিয়াম,সোস্যাল একটিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর বরিশাল,কাজী সুজন প্রতিষ্ঠাতা গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব ও ট্রাষ্ট ওল্ড এইজ এন্ড কেয়ার হোম।
এ সময়ে অতিথিদের মাঝে সম্মাননা স্বারক উপহার দেয়া বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি। উক্ত আয়োজনে বরিশাল বিভাগের ৬টি জেলার সমন্বয়ক ও স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়। স্বেচ্ছাসেবকদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠে পুরো মিলনায়তন।
প্রায় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে অনুষ্ঠানটি আয়োজন হয়। বরিশাল বিভাগ এর সকল জেলা থেকে সেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় সমন্বয়ক মোঃ মারুফ বিল্লাহ’র হাত ধরে এগিয়ে যাচ্ছে বরিশাল বিভাগ।