বাঞ্ছারামপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নতুন সভাপতি ফুল মিয়া

লেখক: ফয়সল আহমেদ খান
প্রকাশ: ৬ মাস আগে

বাঞ্ছারামপুর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুল মিয়া।
বাঞ্ছারামপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডপর আজ ১৫ জুন অনুষ্ঠিতব্য ব্যাবস্থাপনা নির্বাচন ২০২৫ ইং উপলক্ষে ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়ন প্রত্যাহারের তারিখ বিগত ২৯/৫/২০২৫ ইং তারিখে কোন পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় পদসংখ্যা ও প্রার্থী সমান হওয়ায় ১৫/৬/২০২৫ ইং তারিখে পুনঃনির্ধারি ভোট গ্রহনের কোন প্রয়োজন হয়নি।

এতে সভাপতি হিসাবে নির্বচিত হয়েছেন, বাঞ্ছারামপুর বাগেরহাটির কে এস এস লিঃ এর সত্বাধিকারী মোঃ ফুল মিয়া। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, দুর্গারামপুরের কে এস এস লিঃ এর সত্বাধিকারী মোঃ মনির হোসেন। সদস্য ব্লক নং ১ নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল হাসান। সদস্য ব্লক নং ২ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য ব্লক নং ৩ পদে নির্বাচিত হয়েছেন ম ভ হিটলার। সদস্য ব্লক নং ৪ পদে নির্বাচিত হয়েছেন মোঃ সানজিদ মিয়া। সদস্য ব্লক নং ৫ নির্বাচিত হয়েছেন তাসলিমা আক্তার এবং ব্লক ৬ এ রবিউল্লাহ সরকার।

এসময় উপস্থিত ছিলেন, সমবায় সমিতি লিমিটেড এর অফিসার ফারুকী আজম,উপজেলা
বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, জেলা বিএনপি সদস্য ও উপজেলা পৌর বিএনপি সাধারন সম্পাদক সালে মুসা,বিএনপি নেতা কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক, বিএনপি নেতা লুৎফর রহমান লাতু,যুবদল নেতা আবু কালাম,সালাউদ্দিন, গিয়াসউদ্দিন, শ্রমীক দলের জামাল মিয়া প্রমূখ।
ব্রাহ্মণ বাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,বিআরডিবি’র নতুন চেয়ারম্যান কে নতুন ফুল মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।