ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী দোসররা যেন কোনভাবেই বিএনপির কমিটিতে স্থান নিতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।”
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় শহরের ট্যাংকেরপাড় মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির কমিটি জনগণের হবে। “রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক, ডাক্তার, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা— যে কেউ বিএনপির সদস্য হতে পারবেন। তবে আওয়ামী দোসররা বা কোনো চাঁদাবাজ-ভূমিদখলকারীর স্থান এ দলে হবে না।”
এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, এ ধরনের কর্মসূচি মানুষকে পুনরায় সংগঠিত করছে। দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় এত বড় জমায়েত হওয়ায় তারা আনন্দিত।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে যে, এই কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।