নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া: মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা জাসাসের সদস্য সচিব বায়েজিদ আহমেদ হেলালের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ফারুকী পার্ক এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, বীর শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করেই দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মোমেন, মহিউদ্দিন ভূইয়া ও শাহিনুর রহমান শাহিন, জেলা জাসাস নেতা মো. লিটন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ তৈয়ব, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ ও মোহাম্মদ রতন মিয়া, জেলা যুবদল নেতা ওবায়দুর রহমান ও মো. রুবেল মিয়া এবং পৌর জাসাসের সদস্য সচিব প্রার্থী মো. পায়েলসহ জাসাস ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।