সাংবাদিক নির্যাতন রোধ ও সুরক্ষায় গঠিত হলো,ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)
ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা) গঠিত হয়েছে। বুধবার বুধবার (২১ আগস্ট) জেলা শহরের টি এ রোডস্থ পথিক টিভি’র কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ১৭ সদস্য বিশিষ্ট এই সাংবাদিক সংগঠনের সভাপতি লিটন হোসাইন জিহাদ,সাধারণ সম্পাদক খ,ম হারুনূর রশীদ ঢালি ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন মাহদী। উপদেষ্টা হিসেবে রয়েছেন
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত, নবীনগরের কথার সম্পাদক, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু ও প্রেসনোট২৪. কমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক অভিজিত বনিক। কসবা টিভির কর্ণধার খ,ম হারুনূর রশীদ ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু। বিশেষ আলোচক প্রেসনোট২৪.কমের সম্পাদক,সিনিয়র সাংবাদিক অভিজিত বনিক। সভার উদ্যোক্তা পথিক টিভির সিইও কবি লিটন হোসাইন জিহাদের সঞ্চালনায়
সভায় জেলার অনলাইন মিডিয়ার ৩৫ জন সাংবাদিক যোগ দেন।
কমিটির অন্যানরা হলেন,সহ সভাপতি আবেদুর আর শাহীন,শাহিন রেজা টিটু,সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম,খাইরুল কবির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন মাহদি, সহ সাংগঠনিক সম্পাদক বায়জিদ আহমেদ,অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,সহকারী অর্থ জাকির হোসাইন জিকু প্রমুখ।
সভায় সম্প্রতি আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের চাঁদাবাজির মামলা এবং জিটিভি’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক জহির রায়হানকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, ইমিগ্রেশন পুলিশের ঘুষ-দূর্নীতির খবর প্রকাশ করার কারনে কোন তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রুজু করা হয়। কিন্ত অদ্যাবদি পুলিশের ঘুষ-দূর্নীতির কোন তদন্ত হতে দেখা যায়নি। অন্যদিকে সরাইল থানায় হওয়া একটি হত্যা মামলায় সাংবাদিক জহির রায়হানকে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি পুলিশ শহরের বাসা থেকে গ্রেফতার করে। এক্ষেত্রেও মামলার তদন্ত ব্যতিরেকে তাকে গ্রেফতার করা হয়। অবিলম্বে
উদ্দেশ্যমূলকভাবে দায়ের করা এসব
মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেয়ার দাবী জানানো হয়। সভায় চিহ্নিত অপরাধীরা সাংবাদিক পরিচয়ে এবং সাংবাদিক সংগঠনের ব্যানারে নানা অপরাধ কর্মকান্ডে লিপ্ত থাকায় উদ্বেগ প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি
দাবী জানানো হয়। সভায় সাংবাদিকদের
হয়রানী-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়