কাতার প্রতিনিধি,
কাতারের রাজধানী দোহার আল হিলাল এলাকায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন- ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার’-এর নতুন কমিটির একটি প্রতিনিধি দল কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক কৃতিছাত্র মোহাম্মদ হযরত আলী খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন —
সভাপতি-এ.কে.এম. আমিনুল হক (কাজল), সহ-সভাপতি- মোঃ জুলফিকার আজাদ, সহ-সভাপতি – ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক: মোহাম্মদ তাফসীর উদ্দিন, সাহিত্য ও সম্পাদক প্রকাশনা: মোহাম্মদ আবু শামা,
ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মোহাম্মদ নিয়াজ মোর্শেদ খান, সোস্যাল মিডিয়া সম্পাদক : সৈয়দ তানজিম হাসান,
নির্বাহী সদস্য আব্দুল জলিল ও জাহাঙ্গীর আলম।
এ সময় দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির, কাউন্সিলর বারিকুল ইসলাম ও
দূতাবাসের প্রথম সচিব ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাজী উপস্থিত ছিলেন।