শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চবিদ্যালয়ে টাইফেড টিকা সম্পন্ন

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

ফেনী সালাহউদ্দিন মোড়ে অবস্থিত ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়া স্কুল শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চবিদ্যালয়ে টাইফয়েড টিকার কর্মসূচি অনুষ্ঠিত হয় সকাল ১০.৩০ থেকে। শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফেড টিকা দেওয়া হয় ১২ অক্টোবর রোজ রবিবার।

স্কুলটিতে কতোজন শিক্ষার্থী ছিল সকলকে টিকা দেওয়া হয়। এ টিকার আয়োজন করা জেলা প্রশাসন থেকে। সুন্দর ভাবে আয়োজন জন্য সেচ্ছাসেবী কর্মী হিসেবে কাজ করে রেডক্রিসেন্ট এর কিছু সদস্য। তাদের সঙ্গে কথা বলে জানা যায় ফেনী আরও কয়েক স্কুলে আয়োজন করা হয়েছে তারা সেখানেও যাবে। সালাহউদ্দিন স্কুলের টিকাদান শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন।

শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ে টিকা দেওয়ার জন্য  প্রধান দায়িত্ব পালন করে মিতু পাটোয়ারী এবং সৌমিত পাটোয়ারী। তারা তাদের কার্যক্রম শেষ করেন বেলা ১ টায়।