শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হলদিয়া পালং উত্তর শাখা বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অংশগ্রহণ

লেখক: কামাল উদ্দিন জয়
প্রকাশ: ৮ মাস আগে

কক্সবাজার জেলা প্রতিনিধি,উখিয়া, কক্সবাজার —জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সাংসদ জননেতা শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারের তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল (ডালিম)। মিছিলে বক্তারা বলেন, “জনপ্রিয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দেশবাসীকে এ অপপ্রচারের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাই।”

বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। বক্তারা আগামী দিনে যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন।