সিংড়া (নাটোর) : রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার সর্বদলীয় বিপ্লবী জনতা।
শনিবার (১২ জুলাই) বিকেল ৬ টায় সিংড়া বাসস্ট্যান্ড মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের মাদ্রাসা মোড়, কোর্টমাঠ, থানামোড় হয়ে বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সিংড়া আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ.ব.ম আমান উল্লাহ্, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের আমীর সাদরুল উলা, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী এসএম জার্জিস কাদির বাবু, জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি ও সিংড়া আসনে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা খলিলুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্, উপজেলা খেলাফতে মসলিসের সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মামুন প্রমূখ।
বিক্ষোভকারীরা জানান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার থাকবেন। এদিন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন তারা।