
মাধবপুর ( হবিগঞ্জ) : হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি) ৪৩ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধড় ও যানবাহন আটক করেছে। বিজিবি সুত্রে জানা যায়, গোপন সুত্রে ৫৫ বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানী পণ্য বিভিন্ন এলাকায় পাচার হতে পারে।
এই সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল ( ৯ নভেম্বর) রাতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক রাত ৯ টার দিকে সন্দেহজনক একটি বালুর ট্রাক বিজিবির টহল দলের সামনে আসলে বিজিবি টহলদল ট্রাকটিকে থামার সংকেত দিলে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
বিজিবির সদস্যরা বালুর ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমমেটিকস আটক করে। আটককৃত পন্যের মুল্য প্রায় ৩৬ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা। ছাড়াও ( ৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহল দল রাজঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ফুচকা আটক করে। যার মূল্য প্রায় ৩ লক্ষ ৫৯ হাজার ৪০০ টাকা।
একই বিওপি অপর পৃথক ২টি অভিযানে ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, ১টি মোটর সাইকেল এবং ৩টি বাই সাইকেল আটক করে। যার সিজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, জব্দকৃত সকল মালামাল এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
