চট্টগ্রাম প্রতিনিধি, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং অ্যালায়েন্স-এর ৪র্থ চার্টার অ্যানিভার্সারি উদযাপন: নারী সুরক্ষায় অবদানের জন্য “Save Our Women” চট্টগ্রাম বিভাগ টিমকে সম্মাননা।
২৫ জুন চট্টগ্রামে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং অ্যালায়েন্স-এর ৪র্থ চার্টার অ্যানিভার্সারি উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নারী অধিকার ও সুরক্ষা বিষয়ক জাতীয় পর্যায়ের সংগঠন “Save Our Women” (SOW)-এর চট্টগ্রাম বিভাগ টিমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
৬৪ জেলা ভিত্তিক সংগঠন “Save Our Women” দীর্ঘদিন ধরে সারা দেশে নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় টিম নিজস্ব দক্ষতা, মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে নারী সুরক্ষায় বাস্তবসম্মত পদক্ষেপ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
সম্মাননা প্রদানকালে আয়োজকরা বলেন,
“SOW চট্টগ্রাম টিম নারী সুরক্ষায় যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তা সমাজের জন্য এক অনন্য উদাহরণ। এই টিমের প্রতিটি সদস্য যেন নিজ নিজ অবস্থান থেকে নারী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আলোকবর্তিকা হয়ে আছেন।”
উক্ত সম্মাননার প্রাপ্তিতে উপস্থিত ছিলেন জনাব রাহাত হাসান – SOW চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক,ইমদাদুল হক মুনতাসির – প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,জেরিন আক্তার ইভা – সহ-সভাপতি,নাজেহা ওবাইদুল অর্পা – সাংগঠনিক সম্পাদক,সানাউল্লাহ সাঈদ – সহ-সাংগঠনিক সম্পাদক,আরমান হোসেন – দপ্তর সম্পাদক।