ফেনীতে বাসচাপায় বাবা–ছেলে নিহত, আহত ১; চালক পলাতক

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ দিন আগে
ফেনীতে বাসচাপায় বাবা–ছেলে নিহত, আহত ১; চালক পলাতক

ফেনীতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুরুল হুদার ছেলে নুর আলম (অ্যাম্বুলেন্স চালক) এবং তার ছেলে নিরব। আহত হয়েছেন নুর আলমের ভাগিনা আফজাল মিঠু, যাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলম তার ছেলে ও ভাগিনাকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে ফেনীর দিকে ফিরছিলেন। পথে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে নুর আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে নিরবের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি থামিয়ে চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম জানান, “বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • আহত ১; চালক পলাতক
  • ফেনীতে বাসচাপায় বাবা–ছেলে নিহত