— বিজ্ঞাপন —

ইরানে হামলায় ২৫৪ শিশু নিহতের অভিযোগ, জাতিসংঘে জবাবদিহির দাবি

ইরানে হামলায় ২৫৪ শিশু নিহতের অভিযোগ, জাতিসংঘে জবাবদিহির দাবি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ২৫৪ শিশু নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত গোলামহোসেন দারজি। এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে দারজি বলেন, ইরান এই যুদ্ধের শিকার, আগ্রাসী পক্ষ নয়। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানের আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল, বিমানবন্দর, জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

দারজি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আগ্রাসন চালিয়ে বিপুলসংখ্যক বেসামরিক মানুষের মৃত্যুর কারণ হবে, অন্যদিকে একই পরিষদকে ব্যবহার করে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করবে—এটি গ্রহণযোগ্য হতে পারে না।

নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার সময় নিহত শিশুদের কয়েকজনের ছবিও প্রদর্শন করেন ইরানের এই কূটনীতিক। তাঁর ভাষ্য অনুযায়ী, ছবিগুলোর মধ্যে একটি স্কুলে নিহত শিশুদের ছবিও ছিল। তিনি জানান, হামলায় নিহত ২৫৪ শিশুর মধ্যে ছবিতে দেখানো হয়েছে মাত্র কয়েকজনকে।

দারজি আরও বলেন, এসব ঘটনার নির্দেশদাতা, হামলা বাস্তবায়নকারী এবং সহায়তাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। তাঁদের কোনোভাবেই দায়মুক্তি দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের উপ-রাষ্ট্রদূতের এসব বক্তব্যের বিষয়ে প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: আল-জাজিরা

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗