ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটে উপজেলার ৯ নম্বর কায়েমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চকবস্তা এলাকায় অভিযান চালিয়ে মো. আক্তার হোসেন নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল কসবা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের লাল মিয়ার ছেলে। অপর আসামি আক্তার হোসেন একই উপজেলার জাজিসার গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।