২ শিশুর মৃত্যু কক্সবাজারে পুকুরে ডুবে

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো: কাদিমাকাটা গ্রামের জহির আহমদের মেয়ে মুন্নি (৪) ও টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে মনিরা (৩)।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, সকালে ওই দুই শিশু পাশের বাড়ির উঠানে খেলতে গেলে কোনো এক সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য বিভাগের লোকজন আসলে ক্যাপসুল খাওয়াতে দুই শিশুদের খুঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, সকাল ৮টার দিকে দুটি শিশুকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন আত্মীয়-স্বজনরা। দুজনেই পানিতে ডুবে মারা গেছে বলে নিশ্চিত করেন তিনি।

সূএ: সময় নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ