আগামী তিন মাসের মধ্যেই ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিক্ষার মান উন্নয়নে এবং নতুন কারিকুলাম নিয়ে আমারা কাজ করছি। এছাড়া আগামী তিন মাসের মধ্যেই ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যাতে করে শিক্ষকদের যে পদগুলো শুন্য রয়েছে সেগুলো পূরণ হবে। এতে করে ভালো ফলাফল আশা করছেন প্রতিমন্ত্রী।

 

মঙ্গলবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে “টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 

 

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

 

এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ান বাংলাদেশ -এর সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান। বিষয়ের উপর আলোচনা করেন মাভাবিপ্রবি’র প্রো ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

 

 

সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাদের গবেষণালব্দ উপস্থাপন করবেন।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ