আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দেশব্যাপী সব শাখা এবং উপ-শাখা পর্যায়ে ‘আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪’ পালন করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী।

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, মো. আকতার কামাল। একযোগে ব্যাংকের ২১৭টি শাখা এবং ৬৬টি উপ-শাখায় একইদিনে ‘আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪’ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ