একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী

তিনি বলেছেন, ‘কিন্তু কী যেন বদলে গেল, কিছু কিছু আপন মানুষগুলোকে কেন যেন খুব অচেনা লাগে, তাদের চিন্তা-চেতনা এত ভিন্ন ছিল, কোনোদিন মনেই হয়নি। আমরা এক্টর্স ইক্যুইটির সবাই কী আনন্দের সাথে ভোট দিতাম, পহেলা বৈশাখে বশির ভাইয়ের দেওয়া ম্যাচিং শাড়ি পরে ছবি তুলতাম। আমরা হঠাৎ এত অপরিচিত হয়ে গেলাম কেন?’
pothiknews enterrainment
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সহকর্মীদের নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন ও ক্ষোভমিশ্রিত একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সেখানে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, সুখে-দুঃখে পাশে থাকার স্মৃতি তুলে ধরে বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

শবনম ফারিয়া লিখেছেন, কিছু মানুষের এমন অদ্ভুত চেহারা দেখছি, নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না, নিজের মনকে বুঝাতে পারছি না… এই মানুষগুলোর সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতাম, ১২-১৫ ঘণ্টা একই মেকআপ রুম শেয়ার করতাম, লান্চ সার্ভ করলে অপেক্ষা করতাম, সবাই একসঙ্গে না হলে খেতাম না। মেকআপ, কস্টিউম, গয়না শেয়ার করতাম, তাঁদের খুশিতে খুশি হতাম, তাঁরাও আমার খুশিতে খুশি হতো। দূর থেকে দেখলে দৌড়ে যেতাম, ‘আপু কতদিন পর দেখলাম।’

তিনি বলেছেন, ‘কিন্তু কী যেন বদলে গেল, কিছু কিছু আপন মানুষগুলোকে কেন যেন খুব অচেনা লাগে, তাদের চিন্তা-চেতনা এত ভিন্ন ছিল, কোনোদিন মনেই হয়নি। আমরা এক্টর্স ইক্যুইটির সবাই কী আনন্দের সাথে ভোট দিতাম, পহেলা বৈশাখে বশির ভাইয়ের দেওয়া ম্যাচিং শাড়ি পরে ছবি তুলতাম। আমরা হঠাৎ এত অপরিচিত হয়ে গেলাম কেন?’

সহকর্মীদের রাজনৈতিক পরিচয় ও অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শবনম ফারিয়া। তিনি লেখেন, ‘এ একে ফ্যাসিস্টের দোসর, আবার আরেকজন ‘লালবদর’। অথচ আমাদের পরিচয় ছিল আমরা সবাই শিল্পী, আমরা সহকর্মী, আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়াই।’

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ