এনসিপিতে যোগদানের গুঞ্জন ‘গুজব’ বললেন রুমিন ফারহানা

এনসিপিতে যোগদানের গুঞ্জন ‘গুজব’ বললেন রুমিন ফারহানা
এনসিপিতে যোগদানের গুঞ্জন ‘গুজব’ বললেন রুমিন ফারহানা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের সম্ভাবনা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ ধরনের গুঞ্জনকে সরাসরি ‘গুজব’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি দেওয়া ওই পোস্টে তিনি একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেন, যার মর্মার্থ— “গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা আর বিশ্বাস করে গাধারা।” যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে বর্তমান প্রেক্ষাপটে এই মন্তব্যকে জাতীয় নাগরিক পার্টি-তে যোগদানের গুঞ্জনের কড়া জবাব হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল।

এর আগে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগের অংশ হিসেবে রুমিন ফারহানাসহ কয়েকজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এনসিপিতে যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগের বিষয়টিও গণমাধ্যমে উঠে আসে।

তবে সাম্প্রতিক এই বক্তব্য থেকে স্পষ্ট, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না রুমিন ফারহানা এবং এ ধরনের খবরকে তিনি গুরুত্ব দিচ্ছেন না।

এদিকে, এনসিপির পক্ষ থেকেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা চললেও রুমিন ফারহানার যোগদানের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ