এন্ডোস্কপি করলে রোজা ভেঙে যায় কি না

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

এন্ডোস্কপি হলো চিকন একটি পাইপ পাকস্থলিতে ঢুকিয়ে বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা। এন্ডোস্কপি করার সময় যদি নলের সাহায্যে পাকস্থলিতে পানি বা ওষুধ না ঢোকানো হয়, তাহলে শুধু পাইপ ঢোকানোর কারণে রোজা ভাঙবে না।

 

এন্ডোস্কপির সময় পাকস্থলিতে ওষুধ, পানি ইত্যাদি কোনো কিছু ঢোকানো হলে রোজা ভেঙে যাবে। এন্ডোস্কপি করার সময় রক্ত বা ময়লার কারণে পাইপের মাথায় লাগানো বাল্ব অনেক সময় ঘোলাটে হয়ে যায় এবং পানি দিয়ে ওই বাল্ব পরিষ্কার করতে হয়। এ রকম হলে পাকস্থলিতে পানি ঢোকার কারণে রোজা ভেঙে যাবে। তাই যারা এন্ডোস্কপি করবেন, তাদের কাছ থেকে জেনে নিতে হবে পাকস্থলিতে পানি বা ওষুধ ঢোকানোর প্রয়োজন হয়েছে কি না।

 

বিজ্ঞাপন

 

এন্ডোস্কপির কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। অর্থাৎ ওই রোজাটির পরিবর্তে আরেকটির রোজা রাখলেই হয়ে যাবে।

 

রমজান মাসে এন্ডোস্কপি করার প্রয়োজন হলে ইফতারের পর করার চেষ্টা করা উচিত, যেন রোজার ক্ষতি না হয়।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ