কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।