গাইবান্ধায় ২০২৬ সালের গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

২০২৬ সালের প্রস্তাবিত গণভোট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আস্থা বৃদ্ধি, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়।

বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন সুষ্ঠু ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভোটারদের আস্থা অর্জন করার পাশাপাশি সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপের কথা বলেন ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধার নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য বৃন্দ,সংবাদ কর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ