গোকর্ণে অনুষ্ঠিত হলো প্রবাস বাংলা ক্রিকেট প্রিমিয়ার লিগ, মধ্যপাড়ায় জমজমাট আয়োজন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মোঃ জাকারিয়া পাটান:না সিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “প্রবাস বাংলা ক্রিকেট প্রিমিয়ার লিগ”। আজ (৮ জুন) দুপুর ১২টায় গ্রামীণ মাঠে শুরু হয় এই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা, যেখানে এলাকার প্রবাসীদের উদ্যোগে তরুণদের মাঝে ক্রীড়াচর্চা ও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।

ক্রিকেট আয়োজনটির পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহিন, সারোয়ার, রানা ও মাসুম। সার্বিক ব্যবস্থাপনায় ছিল একটি স্বেচ্ছাসেবক কমিটি, যারা গোছালোভাবে ম্যাচটি পরিচালনা করে সকলকে আনন্দিত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন আব্দুল আলিম মেম্বার, শিবলী খান, আনোয়ার হোসেনসহ আরো অনেকে। তাঁরা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ি, ক্রিকেট খেলাকে আনন্দ করি”—এই স্লোগানকে সামনে রেখে এমন আয়োজন তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, বিদেশে অবস্থানরত গোকর্ণের প্রবাসীরা যে ভালো কাজের সাথে গ্রামকে যুক্ত রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন যেমন সুদৃঢ় হয়, তেমনি যুবসমাজ পায় নতুন প্রেরণা।

এ ধরনের উদ্যোগে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট লীগ ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ