চলন্ত প্রাইভেট কারের ওপর ভেঙে পড়ল গাছ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজধানীর বাংলামোটর এলাকায় একটি চলন্ত প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িটি ভেঙে দুমড়েমুচড়ে যায়।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে উদ্ধার কাজ চালায়।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিব আল হাসান।

বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর এলাকায় প্রাইভেটকারের ওপরে একটি গাছ ভেঙে পড়েছে এমন একটি সংবাদ আমাদের কাছে আসে। পরে আমাদের একটি দল গিয়ে প্রাইভেটকারের ওপর থেকে গাছটিকে সরানোর কাজ করে এবং রাস্তা থেকেও গাছটিকে সরানো হয়।তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এ ঘটনায় গাড়ির চালক কিংবা যাত্রী হতাহত হয়নি।

সূএ: আমার সংবাদ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ