চাঁদাবাজি বন্ধের দাবিতে নরসিংদীতে দোকান বন্ধ রেখে রাস্তায় ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি বন্ধের দাবিতে নরসিংদীতে দোকান বন্ধ রেখে রাস্তায় ব্যবসায়ীদের বিক্ষোভ
চাঁদাবাজি বন্ধের দাবিতে নরসিংদীতে দোকান বন্ধ রেখে রাস্তায় ব্যবসায়ীদের বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নরসিংদীর বড় বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজারের ব্যবসায়ীরা।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় বড় বাজার এলাকায় এই মিছিল ও সমাবেশ করা হয়। নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানু।

এসময় আরো বক্তব্য দেন, নরসিংদী বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, পরিচালক নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া, ফারুক আহমেদ, নরসিংদী বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া, সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।

এসময় ব্যবসায়ীরা বলেন, কিছু সন্ত্রাসীরা বিভিন্ন সময় বড় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে। না দিলে হামলা ও মারধরের শিকার হচ্ছে ব্যবসায়ীরা। আমরা এসব সন্ত্রাসীদের আইনের মাধ্যমে উপযুক্ত বিচার দাবি করছি। যদি দুইদিনের মধ্যে এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা পরবর্তীতে বড় আন্দোলনের ডাক দেব।

সেই সঙ্গে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি বাঁশি ও একটি লাঠি রাখার নির্দেশ দেন ব্যবসায়িক নেতারা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ