— বিজ্ঞাপন —

টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে আশুগঞ্জে দুই তরুণের হাতাহাতি থেকে দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত-১০

61511
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

 স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে করে দুই তরুনের মধ্যে হাতাহাতির জেরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের কম পক্ষে ১০জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে আশুগঞ্জের দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে উপজেলার সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠী আবির হাটি ও নাকড় বাড়ির মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানে শনিবার সকালে সালিশ বৈঠক বসে। সেখানে বিরোধের মীমাংসা হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর আবারো দুই পক্ষ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেটির সমাধানে শনিবার পুলিশের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়। পরে সালিশ শেষে পুলিশ চলে গেলে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗