— বিজ্ঞাপন —

ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, কড়া জবাব ইরানের

ইরানের সঙ্গে সংঘাত অবসানের দিকে ইতিবাচক গতিশীলতা তৈরির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনকে 'জুয়াড়ি' আখ্যা দিয়ে ভুয়া খবর না ছড়ানোর আহ্বান জানিয়েছে ইরান।
68066
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ১০ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, এই সংকট নিরসনের দিকে একটি ইতিবাচক গতিশীলতা তৈরি হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর চমৎকার আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় ইরান প্রসঙ্গও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। ট্রাম্প উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলের প্রধান মিত্ররা বর্তমান স্থিতাবস্থা বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে, যা নতুন কোনো হামলার সম্ভাবনাকে কমিয়ে এনেছে।

তবে সংঘাত অবসানের সুর থাকলেও আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টি জোর দিয়ে তুলে ধরেছেন ট্রাম্প। পরবর্তী সময়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা শেষ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র বর্তমান অবস্থা বজায় রাখতে চায়। তবে পরিস্থিতি অনুযায়ী আঘাত হানার প্রয়োজন হলে ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই ওয়াশিংটনের নীতিকে লক্ষ্য করে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এক জুয়াড়ির মতো হাত-পা ছুড়ছে। তিনি কাল্পনিক আলোচনা এবং ভুয়া খবর ছড়িয়ে দেওয়া বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্রকে এই সংঘাতের গভীরের দিকে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটনকে ‘ইসরায়েল ফার্স্ট’ মানসিকতা ত্যাগ করার পরামর্শ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এই নীতি থেকে সরে না এলে অন্ধকার যুগের সম্মুখীন হতে হবে।

ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, দেশটির অভ্যন্তরে এখনো হামলা অব্যাহত রয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনী এসব হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো স্বীকৃতি দেয়নি।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗